কুলাউড়ায় একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম
![]()
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকদের পরিবার আত্মীয়স্বজন এবং এলাকাজুড়ে আনন্দের আমেজ। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে নবজাতকগণ ও তাদের মা সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও সুস্থ এবং আশঙ্কামুক্ত আছেন।
এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হিংগাজিয়া গ্রামসহ আশপাশের এলাকার প্রতিবেশী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা পরিবারটির খোঁজখবর নিচ্ছেন এবং নবজাতকদের শুভেচ্ছা জানাচ্ছেন।
মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পরিবারের সদস্যরা নবজাতক চার কন্যাসন্তান ও তাদের মায়ের সার্বিক সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করছি। এশিয়াবিডি২৪ এর পক্ষ থেকে শুভেচ্ছা রইলো।
