রাজনগরে জামায়াতের তিন ইউনিয়নের আমীর নির্বাচিত


মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪ নং পাঁচগাও, ৫ নং রাজনগর সদর ও ৭ নং কামারচাক ইউনিয়নের আমীর নির্বাচন করা হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার উপজেলা কার্যালয়ে উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নির্বাচন পরিচালনা করেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর ও জেলা নির্বাচন পরিচালক মাওলানা মু আব্দুর রহমান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী জনাব মু ইয়ামির আলী,
আরও উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা এম আর আযাদ, আব্দুর রউফ লিটন, শুরার সদস্য মু আইয়ুব আলী, উপজেলা ইউনিটের সদস্য তারেকুজ্জামান খান, জসিম উদ্দিন আহমদ প্রমূখ।
সদস্যদের ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য সদর ইউনিয়ন আমীর নির্বাচিত হয়েছেন দেলওয়ার হোসাইন বাবলু, পাঁচগাও ইউনিয়ন আমীর নির্বাচিত হয়েছেন হাফিজ আবুল কালাম আযাদ ও কামারচাক ইউনিয়ন আমীর নির্বাচিত হয়েছেন ছায়াদ আহমদ।
উপজেলা আমীর নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ দেওয়ার পর সদর ইউনিয়ন জামায়াতের মজলিশে শুরার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত মজলিশে শুরার সদস্যগণ হলেন সর্বজনাব মিছবাহউজ্জামান খান, শিপার আহমদ, নুরুল ইসলাম বেগ, মু হাবিবুর রহমান ও মাওলানা বদরুল ইসলাম।

আরও সংবাদ