কমলগঞ্জে নিখোজের ২ দিন পর মৃতদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে নিখোজের ২দিন পর গভীর কুপ থেকে সুমাইয়া (১২) নামের এক শিশুর মৃতদেহ উদ্বার কাজ করেছে পুলিশ।
শনিবার ( ২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থাণীয়রা নাসিমার লাশ কুপের ভেতর দেখতে পেয়ে বাড়ীর অন্যান্য সদস্যদের জানান। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের দমকল বাহীনি ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় নাছিমা রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হলে আর ঘরে ফিরে আসেন না। কুপটির গভীরতা প্রায় ৭০ ফুট হবে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

