জুড়ীতে জীবানু নাশক স্প্রে ছিটালো ছাত্রদল

 

জাতীয়তাবাদী ছাত্রদল জুড়ী উপজেলা ও কলেজ শাখার উদ্যোগে বুধবার দিনব্যাপি উপজেলার সদর রাস্তা ও বাজার গুলোতে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়েছে।

মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের কান্ডারী- শরিফুল হক সাজুর অর্থায়ন ও সার্বিক দিক নির্দেশনায় এ কার্যক্রম চালানো হয়। ইতিপুর্বে বড়লেখা উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল ও কলেজ ছাত্রদল বড়লেখার সদর রাস্তা ও প্রধান প্রধান বাজারগুলোতে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয়েছে।

এ জীবাণু নাশক স্প্রে ছিটানো কর্মসূচিতে অংশগ্রহণ করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম
সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ইমন, উপজেলা ছাত্রদল নেতা লুৎফুর রহমান ইমন, রুহেল আহমদ, জসিম উদ্দিন, সায়মন আহমেদ, জাবেদ আহমেদ প্রমুখ।

এশিয়াবিডি/বেলাল/কামরান 

আরও সংবাদ