করোনা: মৌলভীবাজারে আরও ২ জন আক্রান্ত
মৌলভীবাজার জেলায় নতুন করে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । তাদের বাড়ি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে। আক্রান্ত দুজনই পুরুষ।
এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ।
এ দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশ লাল রায় বলেন, শনিবার ওসমানীতে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পজেটিভ আসা ৪ জনের মধ্যে দুজন হবিগঞ্জের ও দুজন মৌলভীবাজারের।
হবিগঞ্জে শনাক্ত হওয়াদের মধ্যে একজন সেবিকা (নার্স) রয়েছেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

