নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে আগুন নিক্ষেপ, দুই বছরের শিশু দগ্ধ

বেগমগঞ্জ উপজেলার ১নং আমান উল্যাপুর ইউনিয়নে (২৬ আগস্ট) সোমবার সকালে আওয়ামী লীগের মিছিল থেকে অগ্নি নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে কাজী সাবিত তাজওয়ার নামের ২ বছরের এক শিশু দগ্ধ হয়।

 

স্থানীয়রা জানায়, সকালে আওয়ামী নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। মিছিলটি এলডিপি কর্মী কাজী শাহাদাত হোসেনের বাড়ির সামনে  দিয়ে অতিক্রম করার সময় শাহাদাতকে উদ্দেশ্য করে গালাগালি দিয়ে বসত বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে এবং দাহ্যপদার্থ বাড়ির দিকে ছুড়ে মারে। দাহ্যপদার্থটি দুই বছরের ছোট্ট শিশু কাজী সাবিত তাজোয়ারের গায়ে পরলে তার দেহের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

আহত শিশুর দাদা কাজী সহিদ উল্যা কাঁদতে কাঁদতে বলেন, আমার নাতির মাথা, মুখ ও পেটের অংশ ঝলসে গেছে। শিশুর গায়ে আগুন ছুড়ে মারা বাড়িতে ইট পাথর মারা এটি খুবই নিষ্ঠুরতা। আমার আহত নাতি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, পুলিশ অভিযোগ না নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে।

 

এব্যাপারে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরশেদ আলম বলেন, শুনেছি আগুন নিক্ষেপে এক শিশু আহত হয়েছে। তবে  থানায় লোকবল কম থাকায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো যাচ্ছে না।।
আরও সংবাদ