রাজনগরে গৃহবধু ধর্ষণের শিকার
মৌলভীবাজারের রাজনগরে এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ওই গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ওই গৃহবধু বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মশরিয়া গ্রামে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা পূর্ব মশরিয়ার মাহমুদ মিয়া (২৮) নামে এক যুবক পাশের ঘরের প্রবাসীর স্ত্রী ১ সন্তানের জননী ওই গৃহবধুকে উত্তাক্ত্য করতো। এনিয়ে মাহমুদ মিয়াকে তার ভাই বেশ কয়েকদিন বকাঝকাও করেন। এরপরও সে শান্ত হয়নি। ঘটনার কয়েকদিন আগে মাহমুদ মিয়ার স্ত্রী তার সাথে ঝগড়া করে তার বাবার চলে যান।
গত শনিবার রাতে ওই গৃহবধু নিজ ঘরে তার শিশুসন্তান ও ভাসুরের একটি শিশু সন্তানসহ (১০) ঘুমিয়ে ছিলেন। ভোর রাত সাড়ে ৪ টার দিকে ওই গৃহবধু ঘরের ছাদ বেয়ে নিচে নেমে দেশিয় অস্ত্রের মখে তাকে জিম্মি করে ধর্ষণ করে আবারো ছাদ বেয়ে চলে যায়। পরে তিনি চিৎকার শুনে শ্বশুর শ্বাশুরীসহ অন্যরা আসেন এবং সকাল ৯টার দিকে রাজনগর থানায় নিয়ে আসেন। পরে বিকালে রাজনগর থানা পুলিশের জিম্মায় ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসাপতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যান্ত পুলিশ অভিযুক্তকে আটক করতে পারেনি। এদিকে অভিযুক্ত মাহমুদ মিয়ার বিপক্ষে এলাকায় ইয়াবা ও গাঁজা সেবন ও বিক্রির বেশ অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ছুটি থাকায় ফোন ধরেন ওসি তদন্ত সুলতান মাহমুদ। তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখছেন।
