ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৮ জন আটক

 

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করেছে র‍্যাব-৯।

বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে শহরের নিউ মার্কেট এলাকার শফিক প্লাজার চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনলাইনে জুয়া খেলার সময় আটজনকে আটক করা হয়। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। জব্দ করা আলামত পরীক্ষা করে এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুর নবী বলেন, অনলাইনে জুয়া, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ