রাজনগরে পুনরায় জামায়াতের আমীর নির্বাচিত হলেন আবুর রাইয়ান শাহীন

রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন আবুর রাইয়ান শাহীন।
১৯ নভেম্বর সকাল ০৯ টায় স্থানীয় মিলনায়তনে জেলা নির্বাচন পরিচালক মাওলানা মু আব্দুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
সহকারী নির্বাচন পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী জননেতা জনাব মু ইয়ামির আলী ও এসিস্ট্যান্ট সেক্রেটারী জননেতা আজিজ আহমদ কিবরিয়া।
উপজেলা আমীরের শপথের শেষে উপজেলা মজলিশে শুরার নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২৭-২৮ সেশনের উপজেলা শুরার নির্বাচিত সদস্য হলেন সর্বজনাব মাওলানা এম এ শহিদ, মিছবাহ উল হাসান, জাহাঙ্গীর আহমদ মুহিত, মু আইয়ুব আলী, এইচ এম আর উল্লাহ, দেলোয়ার হোসাইন বাবলু, এম এ বেগ, মাও মাহমুদুর রহমান, সায়াদ আহমদ, হাফিজ আবুল কালাম, ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী ও মু সাইফুল ইসলাম। এসময় উপজেলা আমির নবনির্বাচিত মজলিসে শুরার সদস্যদের শপথ প্রদান করেন।

আরও সংবাদ