মৌলভীবাজার জেলার ৭ উপজেলা ২ পৌরসভার আমীর ঘোষণা করেছে জামায়াত

মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলা ও ২ টি পৌরসভাসহ মোট ৯ জন আমরী ঘোষণা করেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা। এই শাখা গুলোর আমীরদের নাম ঘোষণা করা হয়েছে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য।
জেলা জামায়াতের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভাসহ মোট ৯টি ইউনিটে নতুন আমীর নির্বাচন করা হয়েছে।
নবনির্বাচিত আমীররা হলেন: বড়লেখা: মাওলানা ইসলাম উদ্দিন, জুড়ী:আব্দুল হাই হেলাল, কুলাউড়া: আব্দুল মুনতাজিম, রাজনগর: আবুর রাইয়ান শাহীন, মৌলভীবাজার সদর: মোঃ ফখরুল ইসলাম, শ্রীমঙ্গল: মাওলানা ইসমাইল হোসেন, কমলগঞ্জ: মোঃ মাসুক মিয়া, মৌলভীবাজার পৌরসভা: হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া পৌরসভা: মোঃ জাকির হোসেন
জামায়াত নেতারা জানান, নতুন আমীররা ২০২৭-২০২৮ কার্যকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।

আরও সংবাদ