ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

  •  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ । তবে ঐ সময় তাহাকে সহায্যকারী দুই বাংলাদেশি পালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ।
    রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
    বিজিবি সূত্রে জানা যায়, নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৩৮/১৮-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় দেখতে পায়, দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ভারতীয় নাগরিক মিলান বর্মনকে আটক করা হয়।
আরও সংবাদ