মৌলভীবাজারে রাজনৈতিক প্রতিহিংসায় আটক জামায়াত কর্মী

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জেলা আমীর ইন্জিনিয়ার এম সায়েদ আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টের মাধ্যমে জানান কোনো মামলায় এজাহারভুক্ত নাম না থাকা সত্ত্বেও বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য নিয়ে দেখা যায় সোমবার আনুমানিক রাত ১১ ঘটিকার দিকে ঐ জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। জেলা আমীর আরো লিখেন – ​আমরা মনে করি, স্থানীয় রাজনীতির প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে এভাবে নিরপরাধ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক প্রতিহিংসা বা ক্ষমতার দাপট দেখিয়ে এমন আচরণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং জাতীয় ঐক্যের আহ্বানকে প্রশ্নবিদ্ধ করে। ​অবিলম্বে গোলাম কিবরিয়া চৌধুরীর নিঃশর্ত ও দ্রুত মুক্তি দাবি করেন জেলা আমীর। স্থানীয় তথ্যানুযায়ী সরকারপন্থীদের কোন এক মামলায় ১০ থেকে ১২ জনের নাম থাকলেও ঐ জামায়াত কর্মীর নাম নেই মামলায়। সোমবার স্থানীয় বিএনপির এক নেতা প্রভাব কাটিয়ে পুলিশকে এনে জামায়াত কর্মী কিবরিয়াকে গ্রেপ্তার করান। আরো জানাযায় গত জাতীয় নির্বাচনের রাজনৈতিক রেশ কাটানোর জন্যই তার সাথে এমন অন্যায় আচরণ করা হয়।

আরও সংবাদ