ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহারের পর আটক, পরে শ্রীমঙ্গলের সিএনজি চুরি মামলায় গ্রেপ্তার, সেই যুবদল কর্মী রিপন ও রামিমের জামিন

ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণের ঘটনায় আটক করে রাজনগর থানায় নেয়া হয় টেংরা ইউনিয়নের যুবদল কর্মী রিপন ও রামিমকে। পরে রাজনগর থানা পুলিশ শ্রীমঙ্গলের একটি সিএনজি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রিপন আহমদ ও রামিম আহমদকে আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাতেই মিথ্যা অভিযোগে তাদেরকে কারাগারে পাঠানোর অভিযোগে রাজনগর থানার ওসির বিরুদ্ধে স্লোগান দিয়ে থানা ঘেরাও করে শতাধিক মানুষ। পরে বিএনপি নেতাকর্মী ও এএসপি সদর সার্কেলের উপস্থিতিতে বিষয়টির সমাধানে নানা আলোচনা হয়। সকালে জামিনের ব্যবস্থা হবে এমন শর্তে বিক্ষুব্ধরা ফিরে যান। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

আরও সংবাদ