বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত২

রোববার (০২ আগস্ট) রাত ১২টায় উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁনকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পাথরবাহী ট্রাকটি ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে ছিল। রাত ১২টার দিকে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে বাসের, দুই যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাছুদুর রহমান ও নয়নকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শেরপুরে থেমে থাকা একটি পাথরবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায়  সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

রোববার রাত ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার মাছুদুর রহমান এবং নয়ন।পুলিশ জানায়, মহাসড়কে পাথরবাহী ট্রাকটি দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানায় হাইওয়ে পুলিশ।

আরও সংবাদ