দীর্ঘ অপেক্ষার পর রিলিজ হচ্চে বি মঙ্ক ও পল্লব ভাইয়ের ‘তরখ’
দীর্ঘ কয়েক বছরের অপেক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে প্রকাশ হচ্ছে B. Monk ft. Pollob Vai-এর ‘তরখ’। গানটির মিউজিক প্রডিউসিংয়ে রয়েছেন ডিজে ফ্লাভা (DJ Flava)। শনিবার ১৫ আগস্ট ২০২৬ রাত ৯টায় ইউটিউবসহ সকল মেজর স্ট্রিমিং প্লাটফর্মে প্রকাশ পাবে গানটির অফিসিয়াল ভিডিও।
‘তরখ’-এর মূল লেখা ২০২১ সালের আগেই সম্পন্ন করেছিলেন B. Monk। কয়েক দফা আর্টিস্টের সঙ্গে কাজের পরিকল্পনা হলেও নানা কারণে প্রজেক্টটি এগোয়নি। ২০২২ সালেও নতুন করে উদ্যোগ নেওয়া হলেও গানটি থেকে যায় ড্রাফট হিসেবেই।
২০২৫ সালে B. Monk নিজের ভার্স ও হুক রেকর্ড করে ডেমো তৈরি করেন। ৩ মে ২০২৫ সেই ডেমো পল্লব ভাইকে পাঠালে তাঁর পছন্দ হয় এবং দুজন একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন। এরপর পল্লব ভাই তাঁর অংশের লিরিক্স লেখা শুরু করেন।
তবে ব্যক্তিগত নানা পরিস্থিতির কারণে ভোকাল রেকর্ডিং ও প্রোডাকশনের কাজ বারবার পিছিয়ে যায়। অবশেষে ২৬ মার্চ ২০২৬ পল্লব ভাইয়ের ভোকাল হাতে পাওয়ার পর শুরু হয় গানটির ফাইনাল প্রোডাকশন ও ভিডিও নির্মাণের কাজ।
দীর্ঘ প্ল্যানিং, শ্যুটিং ও এডিটিং শেষে গত ৮ আগস্ট প্রকাশিত হয়েছে ‘তরখ’-এর টিজার। আর শনিবার ১৫ আগস্ট ২০২৬ প্রকাশ পাবে গানটির অফিসিয়াল ভিডিও।
গানের আর্টিস্ট বি মঙ্ক বলেন, ২০২১ সালে শুরু হওয়া একটি গল্প অবশেষে ২০২৬-এ এসে আপনাদের সামনে। ‘তরখ’ আমার জন্য শুধু একটি প্রজেক্ট নয়; এটা দীর্ঘ অপেক্ষা, পরিবর্তন আর অনেক স্মৃতির অংশ। যারা এই পুরো যাত্রায় কোনো না কোনোভাবে পাশে ছিলেন, সবাইকে আন্তরিক ভালোবাসা। আর যারা আমার গান শোনেন, ভালোবাসেন; এই গানটাও আপনাদের ভালো লাগবে, সেই আশাই রাখি।
অপর আর্টিস্ট পল্লব ভাই বলেন, তরখে আমি লিরিক্স এবং ফ্লো, দুটোতেই জোর দিয়েছি, যা সব গানে আমি দেইনা। গানটিতে যারা আমার সাথে আমার লাইফের বিভিন্ন সময়ে অন্যায় অবিচার করেছে তাদেরকে এক্সপোজ করেছি এবং সদুপদেশ দিয়েছি।
