নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টায় ফতুল্লার ইসদাইর মন্দিরের পাশে কামাল হাজীর ভাড়াটিয়া ষষ্ঠ তলা বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ইছাপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, তিনি বাকপ্রতিবন্ধি স্ত্রী নিয়ে ইসদাইরে একটি বাসায় ভাড়া থাকেন। অসুস্থতার কারণে তিনি ৫ দিনের ছুটিতে ছিলেন। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানাযাবে। লাশ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
-এশিয়াবিডি টোয়েন্টিফোর ডটকম
