রাজনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতার পদ স্থগিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৪নং পাঁচগাও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান সাইফ এর দলীয় পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গল বার (১০ নভেম্বর) রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জোসেফ খান ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো.লুৎফুর রহমান খান ছোটন, সদস্য সচিব মো. রোকন আহমদ-এর স্বাক্ষরিত এক দলিও প্রেডে এ তথ্য জানানো হয়।
উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সাইফুর রহমান সাইফ -এর সদস্য সচিব পদ স্থগিত করা হলো।
এ বিষয়ে রাজনগর উপজেলা যুবদলের আহবায়ক মো. জোসেফ খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
