জুড়ীতে পাঁচটি মার্কেটের দোকান ভাড়া মওকুফ করলেন মালিকরা

জুড়ী উপজেলা শহরের পাঁচটি মার্কেটর মালিক তাদের দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।

বর্তমানে বাংলাদেশেও করুণা ভাইরাসের এর সংক্রমণ ঘটেছে।এই সময়ে সরকার পুরো দেশ লকডাউন করে দিয়েছে। যার কারণে ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে সাথে সাথে তাদের আয়ের এর উৎস বন্ধ হয়ে গেছে এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বিল্ডিং এর মালিকগণ।

প্রথমত, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা তাঁর মালিকানাধীন মার্কেটের ১৪টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।

দ্বিতীয়ত, জাঙ্গিরাই এলাকার আব্দুল হামিদ তাঁর মালিকানাধীন মার্কেটের ৭টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।

তৃতীয়ত, ভবানীগঞ্জ বাজারের আব্দুুল মোহিত শিপলু তার মালিকানাধীন মার্কেটের ৫টি দোকান ও ১টি বাসার এক মাসের ভাড়া মওকুফ করে দেন।

চতুর্থত,কামিনীগঞ্জ বাজারের মাহতাব মিয়া তাঁর মালিকানাধীন তিনটি মার্কেটের ২৭টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করেন।

এছাড়াও, জুড়ী বাজারের বিশিষ্ট তরুণ সমাজ সেবক দেওয়ান ইকরাম সৌমিক (দেওয়ান ইমরান আলী মার্কেটের) এপ্রিল মাসের ১২ টি দোকানের প্রায় ৬০ হাজার টাকা ভাড়া মওকুফ করেছেন।

এশিয়াবিডি/মেহেদি/কামরান

আরও সংবাদ