Browsing Category

প্রচ্ছদ

মৌলভীবাজারে নতুন সিএনজি বিক্রয় বন্ধ করার প্রস্তাব

মৌলভীবাজারে নতুন সিএনজি বিক্রয় বন্ধ করার ব্যাপারে প্রস্তাব করা হয়েছে। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন গাড়ী চলাচলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গুরুত্ব দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও বিআরটিএ। বুধবার (২০ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে…

শাহজালালে ৮২ টন পেঁয়াজের প্রথম চালান পৌঁছেছে

পাকিস্তানের করাচি থেকে ৮২ টন পেঁয়াজের প্রথম চালানের কার্গো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চালানটি পৌঁছালে দ্রুত খালাসের কাজ শুরু করে কাস্টমসসহ অন্য সংস্থাগুলো। এদিকে আকাশপথে পেঁয়াজ আমদানির…

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার এক  শিফটে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফট সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত । উপস্থিতির হার ছিল শতকরা…

বেশি দামে লবণ বিক্রির দায়ে আটক ১৩৩

গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে সারাদেশে এ পর্যন্ত ১৩৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে শতাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ২৪ জনকে আটক করা…

চীনে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ১৫

চীনে কয়লাখনিতে দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে নয়জন। উদ্ধার করে তাদের কে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে…

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে অবৈধ উপায়ে ভর্তির সুপারিশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অবৈধ উপায়ে ভর্তির জন্য সুপারিশ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য লুৎফন নাহার বেগম লাকী।…

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের হুঁশিয়ারি

২০২০ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ার করেছে শিক্ষাবোর্ড। সূত্র জানায়, অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে…

হবিগঞ্জে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি, চারজনের জেল-জরিমানা

বাজারে লবণের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা ও অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অপরাধে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে…

দেশে অন্তত দুই মাসের লবণ মজুদ আছে, গুজবে কান দিবেন না’

দেশে অন্তত দুই মাসের লবণ মজুদ আছে, তাই কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন লবণ মালিক সমিতির সভাপতি। মঙ্গলবার দুপুরে কক্সবাজারে তিনি জানান, আড়তে এখনো ৩ লাখ মেট্রিক টন লবণ মজুদ আছে। এদিকে, সংকটের গুজবে বিভিন্ন জেলায় লবণ মজুদ করছেন…

কমিশন নিয়ে ওষধু লেখার কারণে ডাক্তারি পেশা নষ্ট হচ্ছে : হাইকোর্ট

মঙ্গলবার সকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ কথা জানান। এসময়, ভেজাল ওষুধ বিক্রির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হওয়া দরকার বলেও মন্তব্য করেন আদালত। অল্প সাজা দেয়ায় মোবাইল কোর্টের সুফল পাওয়া…

কন্যা সন্তানের বাবা হলেন তামিম ইকবাল

স্ত্রীর সঙ্গে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত ভারত সফরে ছিলেন না বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তিনি ছুটি নিয়েছিলেন। পরে জানা গেছে তার স্ত্রী সন্তানসম্ভবা। মূলত স্ত্রীর পাশে থাকতেই তার এই ছুটি। অবশেষে সুসংবাদটা দিলেন ওপেনার।…

হাত-পা বেঁধে বোনকে ধর্ষণ, সেই ভাই গ্রেপ্তার

চাচাতো বোনকে খাটের সঙ্গে বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী এক ভাইয়ের বিরুদ্ধে। ভারতের গুরগাঁওয়ের সেক্টর ৫১ তে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি। জানা গেছে, গত বৃহস্পতিবার অত্যাচারের শিকার হয় ওই কিশোরী। শুক্রবার সে স্কুলে গিয়ে অজ্ঞান হয়ে…

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার দুই শিফটে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফট সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা…

রাজনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের প্রবাসী সেলিম মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে রবিবার দিবাগত (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে ৪ ডাকাতকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রবাসি সেলিম…

৫৫ টাকার বেশি পেঁয়াজ বিক্রি করলেই জরিমানা!

হবিগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকার বেশি দামে বিক্রি করলেই জরিমানা করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাতে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত ফাতিমা শশী এ সিদ্ধান্তের কথা ব্যবসায়ী…

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

লিবিয়ার বাজধানী ত্রিপোলীতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন বিদেশি শ্রমিক। নিহত অপর দুইজন হলেন- লিবিয়ার নাগরিক। সোমবার দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম…

জিএম কাদেরের বিরুদ্ধে এরিকের জিডি

নিরাপত্তাহীনতা, শারিরিক ও মানসিক অত্যাচার, নির্যাতনের অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার অনুগতদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ।…

এনআরসি আতঙ্কে বাংলাদেশে অনুপ্রবেশ করছে ভারতীয়রা

ভারতের এনআরসি আতঙ্কে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে ভারতীয় বাঙালিরা। মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের জন্য ভারতের সীমানায় অপেক্ষা করছে শত শত নারী-পুরুষ। এদিকে গত এক সপ্তাহে বাংলাদেশ সীমান্ত থেকে ১৫৯ জন…

ইয়েমেনে ২ সৌদি সেনা নিহত

ইয়েমেন সীমান্তে দায়িত্ব পালন কালে দুই সৌদি সেনা সদস্য নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি নিউজ এজেন্সি’ সোমবার খবরটি নিশ্চিত করেছে। তবে তারা কিভাবে মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি বার্তা সংস্থাটি। নিহতরা হচ্ছেন- সাঈদ…

ভ্রাম্যমাণ আদালত দেখে কমে গেল পেঁয়াজের দাম

মাদারীপুরের টেকেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাৎক্ষনিক পেঁয়াজের দাম কমে গেল কেজিতে ৫০ টাকা। ফলে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে পেঁয়াজের দোকানগুলিতে। এমনকি এসময় সাংবাদিকরা বাদ যাননি। এ সুযোগে তারাও কিনে নেন পেঁয়াজ। সোমবার মাদারীপুরের…