রাজনগরে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক সমাবেশ,
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে চা শ্রমিকরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেছেন। শুক্রবার (১ মে ২০২৬) বিকালে করিমপুর চা-বাগানে লংলা ভ্যালির উদ্যোগে এবং স্থানীয় চা-শ্রমিকদের সহযোগিতায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার -৩ (মৌলভীবাজার সদর – রাজনগর) আসনের সংসদ সদস্য, এম. নাসের রহমানের সহধর্মিণী, রেজিনা নাসের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো তিনি মনোযোগ সহকারে শুনেছেন এবং সেগুলো সংসদ সদস্য এম নাসের রহমানের কাছে পৌঁছে দেবেন। তিনি আরও বলেন, আপনাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য তাঁকে অবহিত করা হবে। আমিও নিয়মিত খোঁজখবর রাখব এবং সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, যাতে এসব দাবি বাস্তবায়নের পথে অগ্রগতি আসে।
সমাবেশে চা শ্রমিকরা করিমপুর, উদনা ও পার্শ্ববর্তী বাগানসমূহের জন্য একটি সমন্বিত কমিউনিটি ক্লিনিক স্থাপন, একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি, মো. নুরুল ইসলাম সেলন, সাধারণ সম্পাদক, মো. আব্বাস আলী, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. আসিক মিয়া এবং সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ মজাই।
এছাড়াও লংলা ভ্যালির সহ-সভাপতি তলি রাণী নাইডু, সাধারণ সম্পাদক সনজু প্রসামীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন লংলা ভ্যালির সভাপতি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করিমপুর চা-বাগানের বর্তমান ইউপি সদস্য বেলাল আহমেদ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, জীবনমানের উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

