ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল
মৌলভীবাজার জেলার রাজনগরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
‘ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল ’ এই সোগ্লানে মৌলভীবাজারের রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৯ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালের অয়োজনে এবং রাজনগর উপজেলা প্রশাসন, কুলাউড়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত টুর্নামেন্টে অনুর্ধ্ব ১৯ কুলাউড়া উপজেলা একাদশ বনাম রাজনগর উপজেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক থেকে দূরে রাখতে হলে আমাদের তরুণদের মাঠমুখী করতে হবে। খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ রাখে, সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে একজন তরুণ দায়িত্বশীল, আত্মনিবেদিত ও পরিশ্রমী হয়ে ওঠে। মাঠে নামলে তারা শিখে দলগত চেতনা, নেতৃত্ব, সম্মানবোধ ও শৃঙ্খলার মতো মূল্যবান গুণাবলি। উক্ত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে রাজনগর উপজেলা একাদশ কুলাউড়া একাদশকে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোঃ আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহা, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম সুহেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপসহকারী প্রসিকিউটর সুয়েবুর রহমান, মাসুদ আলম ও সাদেকুর রহমান।
এশিয়াবিডি/ফুয়াদ

