দুনিয়াতে মানুষ কুরআনের নির্দেশনা মেনে চললে সফলকাম হবে-আল্লামা হুসামউদ্দীন চৌধুরী
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আল কুরআনের প্রতিটি শব্দ স্বয়ং আল্লাহর বাণী।
তাই দুনিয়াতে মানুষ কুরআনের নির্দেশনা মেনে চললে সফলকাম হবে। এজন্য কুরআনের আলোকে নিজেদের গড়ে তোলতে ব্যক্তি ও পরিবারে আপ্রাণ চেষ্টা চালাতে হবে আল্লাহ পাক আপনাদেরকে দয়া করে নিয়ামত দান করেছেন আমলিয়াতের সহিত হেফাজত রাখবেন বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ কুর-আন বিকৃতির চেষ্টা করছে এদের থেকে আপনারা সাবধান তাকবেন।
শনিবার (২০ জুন) বিকালে তাহফিযুল কুরআন একাডেমি বালাগঞ্জ হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ী বিতরণ উপলক্ষে বার্ষিক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া কারি সোসাইটি ওসমানি নগর উপজেলা সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী,মাধবপুর গালিমপুর আলিম মাদরাসার অধক্ষ্য মাওলানা হুমায়ুনুর রহমান লেখন,বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক আলাউর রহমান আলা।
একাডেমির চেয়ারম্যান জনাব আব্দুল মন্নান এর সভাপতিত্বে ও একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ তৌরিছ আলীর পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির ডাইরেক্টর ও শিক্ষক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম শিহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া কারী সোসাইটি বালাগনজ উপজেলা শাখার সভাপতি মাওলানা ছালেহ আহমদ, আনজুমানে আল ইসলাহ বালাগনজ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম মেম্বার,দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেটের রাজনগর উপজেলা প্রতিনিধি মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম,সিলেট পশ্চিম জেলা তালামীযের দায়িত্বশীল মিজানুর রহমান,হাফিজ শাকির আহমদ চৌধুরী,হাফিজ শফিকুর রহমান শাফি, উপজেলা দায়িত্বশীল কারি সাবুল আহমদ,মাওঃ আপ্তাব উদ্দীন,তালামীযে ইসলামিয়া বালাগনজ উপজেলা শাখার সভাপতি শেখ জুবায়ের আহমদ,সহ সভাপতি হাফিজ আফছার আলী,ওসমানী নগর উপজেলা তালামীযের দায়িত্বশীল শাহজাহান আহমদ ও হাজী মুক্তার মিয়া,হাফজ বাবরুল হোসেন,হফিজ আতিকুর রহমান, জুয়েল আহমদ,রাজু মিয়া,আজিজুল হক।
অভিভাবকদের মধ্যে মোঃ বাবুল মিয়া, মোঃ ফজল মিয়া, সাবুল আহমদ, আনোয়ার আলী,আবুল কাশেম, শফিক মিয়া। এতে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নিরাজ মিয়া
এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির ডাইরেক্টর কারী ইকবাল আহমদ, একাডেমির সহকারী প্রধান শিক্ষক হাফিজ রুহেল আহমদ,শিক্ষক হাফিজ আব্দুল হান্নান, হাফিজ কামাল আহমদ, হাফিজ মনছুর আহমদ, কারী আলমগীর হোসেন প্রমুখ।
এশিয়াবিডি২৪/গৌছুজ্জামান/রাজ

