‎মৌলভীবাজারে হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটির নতুন কমিটি ঘোষণা

মৌলভীবাজারে হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি ঘোষণা ও এপ্রিল মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
‎শুক্রবার (১ মে) শহরের চৌমুহনীতে একটি হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটি’-র মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে মৌলভীবাজার জেলায় গত এপ্রিল মাসে ঘটে যাওয়া বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের চিত্র সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
‎জাবের আহমদ-কে সভাপতি ও অলি আহমদ মাহিন-কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
‎সংবাদ সম্মেলনে জেলার গত এক মাসের মানবাধিকার পরিস্থিতির একটি প্রতিবেদন পেশ করেন নবগঠিত কমিটির সভাপতি জাবের আহমদ।
‎প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে জেলায় নারী ও শিশু নির্যাতন, ভূমি সংক্রান্ত বিরোধে সহিংসতা এবং সাধারণ মানুষের আইনি অধিকার ক্ষুণ্ণ হওয়ার মতো বেশ কিছু ঘটনা পরিলক্ষিত হয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্ডারর্স সোসাইটি আগামীতে এসব ভুক্তভোগীদের পাশে থেকে আইনি ও সামাজিক সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে।
‎কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহসভাপতি আরাফাত আহমদ, নাকিব আহমদ মাহি, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরান আহমদ, কোষাধ্যক্ষ আল আমিন, সাংগঠনিক সম্পাদক ওয়াজিদ হাসান জিসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরান আলম, দপ্তর সম্পাদক মো: আব্দুল্লাহ, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক রাব্বি মিয়া, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মুনাঈম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আরিফ আহমদ আকন্দ, মহিলা ও শিশু সম্পাদক শেখ আমিরুন্নেছা আলো, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক উপমা গোয়ালা, গবেষণা সম্পাদক হিফজুর রহমান খান, আন্তর্জাতিক সম্পাদক শুভ গোয়ালা, তথ্য প্রযুক্তি সম্পাদক মো: তাহরিম হোসেন তায়েফ, কার্যনির্বাহী সদস্য রেজাউল হাসান রাহি, তৌসিফ তায়েফ, সোহাগ আহমদ খান, তোফায়েল ইসলাম রাব্বি।
‎নবনির্বাচিত সভাপতি জাবের আহমদ তার বক্তব্যে বলেন, “মৌলভীবাজার জেলায় সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।”
আরও সংবাদ