ভোলায় স্বৈরাচারমুক্ত দিবস উদযাপন, ছাত্র-জনতার আনন্দ মিছিল


ভোলা স্বৈরাচারমুক্ত দিবস’ উপলক্ষে ভোলায় ছাত্র-জনতার উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ভোলা ইলিশা সড়ক চত্বর থেকে ভোলার সর্বস্তরের ঐক্যবদ্ধ ছাত্রজনতার ব্যানারে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ভোলায় ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যান। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর দিনটিকে ‘ভোলা স্বৈরাচারমুক্ত দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা মিছিলে অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
আয়োজকেরা বলেন, আজকের পর থেকে ভোলাতে কোন ফ্যাসিবাদীর উথান হতে দিবেনা।প্রয়োজনে জীবনদিয়ে তারা ফ্যাসিবাদী রুখে দেওয়ার ঘোষণা দেন।

আরও সংবাদ