রাজনগরে মহিলা ও শিশুদের জন্য ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শনিবার (১১ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটি বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আইসিডিডিআরবি (কলেরা হাসপাতাল, মহাখালী) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে, মেডিকলের সহযোগিতায় এবং উৎসর্গ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চোয়াব আলী বাজারস্থ বিমলা চরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, পাবিলিক হেলথ রিসার্চার শাহ ছাব্বির, চিকিৎসক সৌরভ, কাসেম আলী ও রাজু আহমদ সহ আরও অনেক।
আয়োজকরা জানান, দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ৩০০-এর বেশি নারী ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান। এ সময় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শও প্রদান করা হয়। এ ছাড়াও, উচ্চ রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, হিমোগ্লোবিন পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

