আপ্তাব উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি ডা. নিজাম আহমেদ চৌধুরীর দায়িত্ব গ্রহণ

আপ্তাব উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি ডা. নিজাম আহমেদ চৌধুরীর দায়িত্ব গ্রহণ

মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজারস্থ ঐতিহ্যবাহী আপ্তাব উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডা. নিজাম আহমেদ চৌধুরী। রবিবার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে তিনি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

ডা. নিজাম আহমেদ চৌধুরী সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ও সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের পরিচালক।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজারের অন্যতম প্রাচীন এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় বোর্ড কর্তৃক মনোনীত নতুন সভাপতিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সাদরে বরণ করে নেন।

এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করে বলেন, ডা. নিজাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

নবনিযুক্ত সভাপতি ডা. নিজাম আহমেদ চৌধুরী বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ডা. নিজাম আহমেদ চৌধুরীর পিতা মরহুম মঈন উদ্দীন চৌধুরী ছিলেন এ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।

আরও সংবাদ