রাজনগরে শুহাদায়ে কারবালা ও আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনার অনুস্টিত
রাজনগর প্রতিনিধিঃ
রাজনগর উপজেলার অধীনস্থ ১নং ফতেপুর ইউনিয়নের মোকাম বাজারে দ্যা রেডিয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কর্তৃক শুহাদায়ে কারবালা ও আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও জাকির হোসেন শিমুল এর পরিচালনায় সভাপতিত্ব করেন মোঃ খালিছ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মাওলানা লুৎফুর রহমান সিরাজী সুপার মোকামবাজার দাখিল মাদ্রাসা ও মাওলানা আব্দুর রব সাহেব সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা।
এছাড়া অতিথিদের বক্তব্য রাখেন আলহাজ্ব সোহেল আহমদ সাধারন সম্পাদক আঞ্জুমানে আল ইসলাহ রাজনগর উপজেলা, হাফিজ মাওলানা ফরহাদ আহমদ সাধারণ সম্পাদক লতিফিয়া ক্বারী সোসাইটি রাজনগর উপজেলা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শুহাদায়ে কারবালার মর্যাদা ও আশুরার তাৎপর্য কোরআন হাদিসের ভিত্তিতে ফুটে উটে যার ফলে অত্র এলাকা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাবিত হন।
এছাড়াও তিনি শিক্ষার মান উন্নয়ন ও ইসলামি আদর্শে শিক্ষার্থীদেরকে গড়ে তুলার আহবান জানান, সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠাতা ও এলাকাবাসীর উন্নত জীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এশিয়াবিডি/জাহোশি


