মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত চোর চক্রের সদস্য

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের একটি মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর চক্রের এক সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মনুমিয়া। তিনি সদর থানাধীন পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা।
শনিবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগে চার সদস্যের একটি চোর চক্র কালিনগর গ্রামের মাঠে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যায়। ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যায়। এতে চক্রের এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়দের ধারণা।
শনিবার সকালে স্থানীয়রা মাঠের মধ্যে আহত অবস্থায় মনুমিয়াকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা শনাক্ত করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ