রাজনগরে আল ইসলাহ’র ওয়ার্ড কমিটি গঠন

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র রাজনগর উপজেলা শাখার আওতাধীন ১ নং ফতেপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুর ২টায় কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার হলরুমে মো. আমির আলীর সভাপতিত্বে ও মাও. ফয়জুল হক আল মামুনের পরিচালনায় এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাজনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ১নং ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মিসবাহুল বশর চৌধুরী জুলহাস। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ।

বক্তব্য রাখেন ডা. আব্দুল আউয়াল, মো. জসিম উদ্দিন মশ্বদ, আল আমীন আহমদ মুন্না, মাও. জয়নাল আবেদীন প্রমুখ।

সভায় মো. জসিম উদ্দিন মশ্বদকে সভাপতি, মাও. ফয়জুল হক আল মামুনকে সাধারণ সম্পাদক ও মাও. আব্দুল মুকিদ জুমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. আমির আলী, সহ সভাপতি মো. লিল মিয়া, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফটিক, সহ সাংগঠনিক সম্পাদক মো. টনু মিয়া, অর্থ সম্পাদক নুরুজ্জামান রিপন, প্রচার সম্পাদক ফারুক মিয়া, সহ প্রচার রাজন মিয়া, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আব্দুল আজিজ, সহ প্রশিক্ষণ সম্পাদক খোকন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুনাব আলী, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মকবুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস শহীদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আহমদ আলী, তথ্য সম্পাদক আমান আলী, সহ তথ্য সম্পাদক মানিক মিয়া।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন মো. আসাদ মিয়া, মো. সামাদ মিয়া, মো. মতিন মিয়া, মো. ইংরেজ মিয়া, আব্দুল হক, আরকান আলী, আব্দুল খালিক, মো. সেলন মিয়া, মো. দুদু মিয়া, আসকির মিয়া, মো. কবির মিয়া, মো. জমির আলী, হেলাল মিয়া, মো. লেছু মিয়া, মো. আমির আলী, খালিছ মিয়া, খালেদ আহমদ।

আরও সংবাদ