মৌলভীবাজারে জেলা আল – ইসলাহ’র নেতৃবৃন্দের সাথে এম. নাসের রহমান এমপির শুভেচ্ছা বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ

মৌলভীবাজার -৩ (মৌলভীবাজার সদর – রাজনগর) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারী) দুপুরে এম নাসের রহমান এমপির গ্রামের বাড়িতে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, মাওলানা মুফতি মো: শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, হাফিজ মাওলানা এনামুল হকের নেতৃত্বে বাংলাদেশ আনজুমানে আল – ইসলাহ’র মৌলভীবাজার জেলা , সদর উপজেলা, পৌর ও রাজনগর উপজেলা শাখার একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

শুভেচ্ছা বিনিময় কালে এম নাসের রহমান এমপি বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া, মৌলভীবাজার জেলা, সদর উপজেলা, পৌর ও রাজনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনাদের পূর্ণ সহযোগিতায় আল্লাহপাক আমাকে বিজয় দিয়েছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি এ আসনের উন্নয়নে সকলকে নিয়ে কাজ করতে চাই। তিনি নিজ এলাকার উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, মৌলভীবাজার জেলা শাখার, সহ সভাপতি, মাওলানা আব্দুল আলীম, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মো. মকবুল হোসেন খান
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আব্দুল মুকিত, মো.ফখরুল ইসলাম, বখশি মিছবাউর রহমান, মৌলভীবাজার জেলা আল- ইসলাহ’ র সহ সাধারণ সম্পাদক, মাওলানা সৈয়দ ইউনুছ আলী, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, মাওলানা আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক, মাওলানা আরমান আলী, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা শামছুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি, মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক, মারুফ আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা ফয়জুল ইসলাম, প্রচার সম্পাদক, মাওলানা মো. শফিকুল আলম, আল ইসলাহর রাজনগর উপজেলা শাখার, সভাপতি, মাওলানা রিয়াদুস সালেহীন রিয়াজ, লতিফিয়া ক্বারী সোসাইটি রাজনগর উপজেলা সভাপতি, মাওলানা আব্দুর রব, বুদ্ধিমন্তপুর মহিউচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মাওলানা মো: সিরাজুল ইসলাম মাসুক, সদস্য, মাওলানা ওহিদুজ্জামান আহমদ তালুকদার, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক, মওলানা হাফিজ জাকির হোসেন, রাজনগর উপজেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক, মো. নিলুর রহমান, মাওলানা হাসান আহমদ, কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান, রাজনগর উপজেলা আল-ইসলার, সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা কামরুল ইসলাম শাহান, ক্বারী ছিফত আলী, সহ-প্রচার সম্পাদক, আলী আকবর, সদস্য, মাওলানা রাসিম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাফিজ মীর্জা শামীম আহমদ,
মাওলানা কবির আহমদ তালুকদার, হাফিজ আব্দুর রশিদ, ডা: মো: বুরহান উদ্দিন, মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল, মো: আব্দুস শহীদ, জাকির আহমদ জবলু মাওলানা আলী হোসেন প্রমূখ।

শুভেচ্ছা বিনিময়ের পরে নেতৃবৃন্দ বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের কবর যিয়ারতে তাঁর মাগফিরাত কামনা করে দেশ উম্মাহর জন্য দু’আ করেন।

 

আরও সংবাদ