কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসায় মরহুম মনোয়ারা বেগম এর স্মরণে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, এতিম – দরিদ্র শিক্ষার্থীদের মাদ্রাসার ইউনিফর্ম বিতরন, শিন্নি, মীলাদ ও দু’আ মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ ঘঠিকায় মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি মাদ্রাসার শিক্ষার্থীরা ক ও খ দুই বিভাগে ভাগ হয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে এবং অংশগ্রহণ কারি সকল শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার নগদ টাকা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী মাদ্রাসার দাতা সদস্য, হাজী মো. ছমরু মিয়ার অর্থায়নে এতিম ও দরিদ্র ৪৮ জন শিক্ষার্থীদের মধ্যে মাদ্রাসার ইউনিফর্ম এবং মাদ্রাসার ভূমি দাতা, যুক্তরাজ্য প্রবাসী মো. আছমত উল্যা ফারুক ও রিনা বেগমের মায়ের ঈসালে সাওয়াব উপলক্ষে শিক্ষার্থী ও আগত অতিথিদের মধ্যে শিন্নি বিতরন করা হয়।
কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার, মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান, সহ-সুপার মাওলানা মাহবুবুর রহমান আহসানের যৌত পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মুফতি বশির আহমদ, মোকামবাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, যুক্তরাজ্য প্রবাসী, পুরস্কার দাতা, মো. সিপন আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক মেম্বার মো. তোতা মিয়া, পৈলনপুর জামে মসজিদের মুতাওয়াল্লি, আবদুল হান্নান, সাবেক মেম্বার সিতার আহমদ, আব্দুস সালাম, জসিম উদ্দীন মশ্বদ, হাফিজ শাহনুর আহমদ, মাওলানা ফয়জুল হক আল মামুন।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্টাফ মো. শহিদুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা লায়েক আহমদ, মো. আমির আলী, মো. মনা মিয়া,মো. ইউনুস মিয়া, নাদিল আহমদ, সাহিল আহমদ, আল আমিন আহমদ মুন্না, সাংবাদিক শায়েক আহমদ তালুকদার প্রমূখ।
এছারাও অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষার্থীসহ ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে সকল মুর্দেগান, দেশ ও উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

