রাজনগরে এম. নাসের রহমান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের রাজনগরে এম নাসের রহমান এমপি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি-২০২৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে ৪ টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার -৩ (সদর-রাজনগর) আসনের এমপি এম নাসের রহমান।
রাজনগর ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে দীর্ঘ ৩০ বছর পর রাজনগরে বড় ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে দর্শকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। খেলা শুরুর আগেই ভরে গেছে মাঠের চারপাশ। এর আগে এম সাইফুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এ মাঠে অনুষ্ঠিত হয়েছিল।

রাজনগর ফুটবল এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও রেজাউল করিম খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার – ৩ (সদর রাজনগর) আসনের এমপি এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি মৌলভীবাজার – ৩ (সদর – রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিনী রোজিনা নাসের, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, রাজনগর থানার অফিসার ইনচার্জ শেখ মো. ফরিদ উদ্দিন ভূইয়া ।
এছারাও উপস্তিতি ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান, মুহিবুর রহমান হেলাল, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সেলুন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, সহ- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুপক দেব, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মৌলভীবাজার পৌর বিএনপি ভারপাপ্ত সভাপতি সরওয়ার আহমদ ইমন, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামি আহমদ, সদর বিএনপির নেতা, কাজল মাহমুদ, এমএ হাকিম বক্স সুন্দর প্রমূখ।

রবিবার উদ্বোধনী খেলায় আলমগীর ফুটবল একাডেমী ফতেপুর, সোনালী সন্ধ্যা স্পোর্টিং ক্লাব মুশরিয়া মুখোমুখি হয়েছে। উভয় দলে সাউথ আফ্রিকা, নাইজেরিয়া ও উগান্ডার খেলোয়াড় রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত আলমগীর ফুটবল একাডেমী ফতেপুর এক গোলে এগিয়েছিল।
উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুনের অর্থায়নে খেলার প্রথম পুরস্কার গোল্ডকাপ ও ২ পুরস্কার নগদ ১ লক্ষ টাকা দিচ্ছেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী।

 

আরও সংবাদ